Posts

অসুস্থ হলে চিকিৎসা গ্রহণের জন্য রাসুলুল্লাহ (সা.) উৎসাহিত করেছেন।

 অসুস্থ হলে চিকিৎসা গ্রহণের জন্য রাসুলুল্লাহ (সা.) উৎসাহিত করেছেন। তিনি নিজে অসুস্থ হলেও চিকিৎসা গ্রহণ করতেন। রাসুল (সা.) ইরশাদ করেন, ‘হে আল্লাহর বান্দাগণ! তোমরা চিকিৎসা গ্রহণ করো, কেননা আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি; শুধু বার্ধক্যরোগ ব্যতীত।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৩৮৫৫) চিকিৎসকের দায়িত্ব হলো, পরিপূর্ণ মনোযোগ সহকারে রোগীর রোগ শনাক্তের চেষ্টা করবে এবং সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে। তিববুন নববী বা বিশ্বনবী সা:-এর চিকিৎসা বিধান মানবজাতির স্বাস্থ্যসেবার ইতিহাসে একটি অনন্য গুরুত্বপূর্ণ বিষয়। তিববুন নববী বলতে আমরা রোগ, ওষুধ ও চিকিৎসা, স্বাস্থ্য, সুস্থতা, স্বাস্থ্যের হিফাজত ইত্যাদি সম্পর্কে নবী করীম সা:-এর কথা, কাজ ও নির্দেশনাকে বুঝে থাকি। বিভিন্ন সহি হাদিস থেকে আমরা জানতে পারি, অসুস্থ ব্যক্তিরা প্রায়ই নবী করিম সা:-এর কাছে আগমন করতেন এবং তিনি তাদের আরোগ্যের জন্য ব্যবস্থাপত্র দিতেন ও আল্লাহর কাছে আরোগ্য লাভের জন্য দু’আ করতেন। মৃত্যু ব্যতিত কোনো রোগই দুরারোগ্য নয়। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামকে এজন্যই পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হ...